Peak Fiction blogger website anime movies SEO tech news sports history greek mythology superhero origin marvel dc peakfiction65
নিজের জাতির হাজার হাজার মানুষকে হত্যা করেছে
থ্যানোসের শৈশব খুব খারাপ ছিল। তার চেহারায় অস্বাভাবিক এর ছাপ ছিল এবং এর জন্য সে অনেক ভুগত। এরপর অনেক কাহিনীর পর সে শক্তিশালী হয়ে উঠে। এরপর সে নিজের একটি ছোট সেনাবাহিনীকে একত্রিত করার পর, থানোস তার স্বদেশ গ্রহ টাইটানে ফিরে আসে এবং সেখানের হাজার হাজার মানুষকে হত্যা করে।
নিজের মাকে ছিন্নভিন্ন করে হত্যা করেছে
তার নিজের গ্রহে বোমা হামলার পর সে তার মাকে বন্দী করে। সে তার মাকে বেঁধে রেখেছিল এবং তাকে পরবর্তীতে ছিন্ন করে হত্যা করছিল কারণ সে বিশ্বাস করেছিল যে, তার অস্বাভাবিক চেহারার জন্য তার মা দায়ী।
তার নিজের সন্তানদের (এবং তাদের মাকে) হত্যা করেছে।
একটি গল্পে, থানোস মহাবিশ্ব জুড়ে ভ্রমণ করেছিল। এবং বিভিন্ন নারীর সাথে প্রণয়ের মাধ্যমে অনেক সন্তানের পিতা হয়েছিল। কিন্তু পরবর্তীতে যা ঘটে তা বিশ্বাস করবেন না। সে এরপর একে একে আবার এই সন্তান এবং তাদের মায়ের কাছে ফিরে এসেছিল এবং তাদের মা সহ সকল সন্তানদের প্রায় সবাইকে হত্যা করেছিল। কেন? কারণ শুধু মিস্ট্রেস ডেথকে খুশি করার জন্য।
হাল্ক এবং ঘস্ট রাইডারকে নিজের চাকর বানিয়েছে।
রাজা থানোস ভবিষ্যতে তার বিডিং করার জন্য হাল্ককে নিজের দাস বানায় এবং হাল্ককে ক্যাপ্টেন আমেরিকাকে খেতে বাধ্য করে। পানিশার ফ্রাঙ্ক ক্যাসেল রাজা থানোসকে পৃথিবীতে গণহত্যা করতে দেখে এবং তার ক্রোধে সে ঘোস্ট রাইডার এ পরিনত হয়। দুর্ভাগ্যবশত তার পাওয়ার থানোসের উপর কাজ করেনি এবং তাকে হাজার বছর ধরে থানোসের সেবা করতে বাধ্য করা হয়েছিল।মহাবিশ্বের সমস্ত প্রাণের অর্ধেক ধ্বংস করেছে
কিছু উল্লেখযোগ্য ঘটনা:
- ভাইকে নির্যাতন করেছে।
- হাল্ক এর চামড়া পুড়িয়েছে।
- ডেডপুলকে মশকে পরিণত করেছে।
- খালি হাতে স্যাম উইলসনের মাথা চ্যাপ্টা করেছে।
- মিস্ত্রেস ডেথ কে ঈর্ষান্বিত করার জন্য নিজের একটি মহিলা ভার্সন তৈরি করে, যে মহাকাশে মারা যাওয়ার আগে আয়রন ম্যানের মাথা ছিঁড়ে ফেলে।
- উলভারিনের কঙ্কালকে রাবারে পরিণত করেছে।
- ডেডপুলকে মিস্ট্রেস ডেথ এর হাত থেকে বাঁচানোর জন্য তাকে অমরত্ব এর অভিশাপ দেয় যেন ডেথপুল কখনো মিস্ট্রেস ডেথ এর সাথে দেখা করতে না পারে। সে একজন হিংসুক, তাই না?



